SEARCH

রাতে মোটরসাইকেল চালানোর টিপস


রাতে মোটরসাইকেল চালানোর টিপস

যারা রাতের বেলা মোটরসাইকেল চালায় তারা অন্ধকারে একটি ভিন্ন জগতের মুখোমুখি হয়। রাতের পরিবেশ দিনের মত কোলাহলপুর্ন থাকেনা। চারপাশে সুনসান ঠান্ডা পরিবেশ। রাতে চারপাশে গাড়ি ও কোলাহল কম থাকলেও সূর্য্যের আলো না থাকার কারণে বাইক চালানো কিছুটা কষ্টসাধ্য। এই পরিবেশে, মোটরসাইকেল চালানো অনেকটা রোমাঞ্চকর হলেও কিছুটা ঝুকিপূর্ন তবে কিছু টিপস জানা থাকলে এই পরিস্থিতি কাটিয়ে উঠা সহজ হয়।

আজ মোটরসাইকেল বিডি'র পাঠকগণে জন্য সেরকম কিছু টিপস নিয়ে উপস্থিত হয়েছি আশাকরি আপনাদের ভালো লাগবে।

হেডলাইট
বাংলাদেশের ট্রাফিক আইন অনুসারে রাতের বেলা হেডলাইট জ্বালানো আবর্শ্যক। যেহেতু রাতে সূর্য্য থাকেনা চারপাশ জুড়ে অন্ধকারাচ্ছন্ন থাকে তাই আমাদের সামনে কি আছে বা কোন দিক দিয়ে যেতে হবে এটা জানার জন্য অবশ্যই হেডলাইট থাকা এবং জ্বালানো দরকার। আপনার হেডলাইট যত উন্নত মানের হবে তত ভালো ভাবে দেখতে পারবেন। হেডলাইট এর ক্ষেত্রে আমার পরামর্শ হল HID হেডলাইট ব্যবহার করা। তবে আশার কথা এই যে এখনকার বাজারে উন্নত মানের সকল ব্র্যান্ডেই HID আলোর হেডলাইট ব্যবহার করে। তাই রাতের বাইকারদের জন্য হেডলাইট একটি গুরুত্বপুর্ন বিষয়।

পিছনের বাতি বা টেইল লাইট
আপনি হেডলাইট দিয়ে সামনে দেখবে আর চলবেন কিন্তু আপনার পিছনে যারা থাকবে তাদের তো আপনাকে দেখতে পেতে হবে । নাহলে যে কোন সময় ঘটে যেতে পারে অনাকাঙ্খিত কোন দুর্ঘটনা। পিছনের লাইট হেডলাইট এর থেকে কিছুটা কম আলোর হলেও এটা আপনাকে পিছন থেকে যেকোন রকমের ধাক্কা থেকে রক্ষা করবে । এবং পিছনের আরোহী বা পথচারীকে আপনার উপস্থিতি জানান দিবে। তাই রাতে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে পিছনের বাতি বা টেইল লাইট অনেক গুরুত্ব বহন করে।

পথ নির্দেশক সংকেত
আমাদের দেশের বিভিন্ন রাস্তায় অনেক পথ নির্দেশক রয়েছে। পথ নির্দেশক সংকেত সমুহ সড়ক জনপথ বিভাগ দুই ভাবে সংযুক্ত করেছে যা হল: ১. কালো রাস্তায় সাদা রংয়ে বিভিন্ন রশ্মি বা চিহ্ন অঙ্কন করে এবং ২. রাস্তার বাম পার্শ্বে বিভিন্ন বোর্ডের মাধ্যমে। পথ নির্দেশক সংকেত গুলি আপনাকে আগাম সংকেত দিবে, রাস্তার বাঁক, পার্শ্ব রাস্তা, স্কুল, কলেজ, বাজার এবং সর্বোচ্চ্য গতিসিমা কত হওয়া উচিৎ এই বিষয়ে। রাতে বাইক চালাতে হলে এই সকল সংকেত বিষয়ে আপনার ধারনা রাখা উচিৎ।

প্রতিক্ষেপক লাইট
আপনি কোন দিকে যাবেন তা সামনের এবং পিছনের ড্রাইভার বা পথচারীকে জানানোর জন্য প্রতিক্ষেপক লাইট ব্যবহার কারা উচিৎ। এই সকল প্রতিক্ষেপক লাইট আমাদেরকে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে।

আয়না
রাতের বেলা অন্ধকারে যদিও আয়নায় তেমন কিছুই দেখা যায়না, তবুও আয়নার সাহায্যে আপনি পিছনে কোন গাড়ি আসতেছে কিনা। পিছনের গাড়িটি আপনার থেকে কত দুরে। পিছনের গাড়িটি ছোট নাকি বড় গাড়ি ইত্যাদি দেখতে সাহায্য করে। যা একজন বাইকারের জন্য অনেক উপকারি।

ডাকাতি আশংকা যুক্ত এলাকা পরিহার করা
দেশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল ছিনতাই বা ডাকাতির খবর এখনো বিভিন্ন পত্র পত্রিকায় দেখা যায়। এলাকা বিশেষে কিছু কিছু জায়গা আছে যেগুেলোতে প্রচুর ডাকাতির ঘটনা ঘটে। আপনাকে রাতে মোটরসাইকেল চালানোর আগে আপনার বিচরনের রাস্তা সমন্ধে ধারনা রাখা উচিৎ। কারণ আমরা ছিনতাই বা ডাকাতির সময় অনেক হতাহতের খবরও শুনি। যেহেতু দুষ্টু মানুষের অভাব নেই এবং সময়ের চেয়ে জিবনের মূল্য অনে বেশি। তাই রাতের বেলা চলাচলের ক্ষেত্রে আপনাকে অনেক সচেতন হতে হবে। আপনার একটু ভুল সিদ্ধান্ত বা একটু তাড়াতাড়ি পৌছানের আশা আপনাকে অনাকাঙ্খিত ছিনতাই বা ডাকাতির দিকে ঠেলে দিতে পারে। তাই রাতে চলাচলের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিৎ।

আশাকরি উপরোক্ত বিষয়গুলি মাথায় রেখে আপনি রাতে চলাচল করবেন এবং যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা থেকে দুরে থাকবেন। আজ আর নয় এর পর অন্য কোন গুরুত্বপুর্ন বাইক রাইডিং টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় এবং আপনার রাতের মোটরসাইকেল যাত্রা হোক এই কামনায় শেষ করতেছি।

More Tips

মোটরসাইকেল কত দিন পরপর সার্ভিস করানো উচিত?বর্তমানে আমাদের দেশে মোটরসাইকেল এখন আর শুধু শখের বাহন নয় বরং এটি এখন অনেকের নিত্যদিনের প্রয়োজনে বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর তাই মোটরসাইকেলের দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা ও ভালো পারফরম্যান্স বজায় রাখতে নিয়মিত সার্ভিস করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অধিকাংশ চালকই মোটরসাইকেলের নিয়মিত সার্ভিসিংয়ের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নন। অনেকেই মনে করেন, যতদিন....EnglishBangla
মোটরসাইকেলের সিকিউরিটি টিপসমোটরসাইকেল চালানো মজাদার এবং বেশ উত্তেজনাপূর্ণ। একজন মোটরসাইকেল আরোহী হিসেবে, আপনার বাইককে চুরি থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া এবং রাইড করার সময় আপনার নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এই নিবন্ধে, আমরা কিছু মোটরসাইকেল সুরক্ষা টিপস নিয়ে আলোচনা করব যা আপনি নিজেকে এবং আপনার বাইককে সুরক্ষিত রাখতে ব্যবহার করতে পারেন। ১)....EnglishBangla
পানি ভেজা রাস্তায় যেভাবে মোটরসাইকেল চালাবেনভেজা রাস্তায় মোটরসাইকেল চালানোর জন্য অতিরিক্ত সতর্কতা এবং শুকনো রাস্তায় চালানোর তুলনায় একটু ভিন্ন পদ্ধতির প্রয়োজন। ভেজা রাস্তায় মোটরসাইকেল চালানোর জন্য এখানে কিছু টিপস রয়েছেঃ ধীরগতি করুনঃ ভেজা রাস্তাগুলি টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণ কমায়, এটি মোটরসাইকেলের চাকা থামানো এবং ঘুরানো কঠিন করে তোলে। আপনার মোটরসাইকেলের গতি কম রাখুন এবং....EnglishBangla
মোটরসাইকেল দুর্ঘটনার পিছনে সাধারণ কিছু কারণরাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনার পিছনে অনেক কারণ রয়েছে, তবে সবচেয়ে সাধারণ কিছু কারণ গুলির মধ্যে হচ্ছেঃচালকের ত্রুটিঃ এটি মোটরসাইকেল দুর্ঘটনার সবচেয়ে সাধারণ কারণ। প্রায়শই, অন্যান্য যানবাহনের চালকরা মোটরসাইকেল চালককে দেখতে ব্যর্থ হন বা তাদের গতির ভুল ধারণা করেন, যার ফলে সংঘর্ষ হয়।রাস্তায় লেন বিভাজনঃ লেন বিভাজন হল যখন একজন মোটরসাইকেল চালক....EnglishBangla
ইয়ামাহার ইউনিফাইড ব্রেক সিস্টেম কি?ইয়ামাহার ইউনিফাইড ব্রেক সিস্টেম (ইউবিএস) হল সামনের-পিছনে যুক্ত ব্রেকিং সিস্টেম। মোটরসাইকেল বা স্কুটারে ব্রেক ব্যবহার করার মূল বিষয় হল সামনের এবং পিছনের উভয় ব্রেক একই সময়ে ব্যবহার করা। ইউনিফাইড ব্রেক সিস্টেমটি ব্রেক প্রয়োগের একটি ভাল ভারসাম্য প্রদান করে রাইডারকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছিল। যখন পিছনের ব্রেক চালানো হয়,....EnglishBangla