SEARCH

কিউ জে মোটর বাজারে আনলো নতুন দুইটি মডেলের বাইক


কিউ জে মোটর বাজারে আনলো নতুন দুইটি মডেলের বাইক
চীনের বৃহত্তম দুই চাকার যানবাহন নির্মাণকারী প্রতিষ্ঠান QJ Motors। বিশ্বের অন্যতম বৃহত্তম মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে এই প্রতিষ্ঠান সুপরিচিত। যা ১৩০টি দেশে তাদের পণ্য সরবরাহ করে।  সম্প্রতি বাংলাদেশের বাজারে স্বনামধন্য এই প্রতিষ্ঠান তাদের ২টি বাইক নিয়ে এসেছে। বাইক ২টি হলো QJ Motor X Rider SRV 160 ক্রুজার এবং QJ Motor SRK 180 S নেকেড স্পোর্টস বাইক।
এই দুই বাইক বাংলাদেশের বাজারে তরুণ প্রজন্মের পাশাপাশি সকল বাইকপ্রেমীদের আকৃষ্ট করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

QJ Motor X Rider SRV 160

কিউ-জে মোটর এক্স রাইডার এস-আর-ভি ১৬০ একটি ক্রুজার ডিজাইনের বাইক। যেখানে ব্যবহার করা হয়েছে ১৬০ সিসির ৪ ভালভ, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯,২৫০ আরপিএম-এ ১৭ হর্সপাওয়ার শক্তি এবং ৭,২৫০ আরপিএম-এ ১৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চগতির জন্য মোটর সাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য বাইকতিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।  বাইকটি প্রতি লিটারে ৪০-৪৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম ২ লাখ ৪০ হাজার টাকা।

QJ Motor SRK 180 S

কিউ-জে মোটর এস-আর-কেই ১৮০ এস একটি নেকেড স্পোর্টস ডিজাইনের বাইক। যেখানে ব্যবহার করা হয়েছে ১৮০ সিসির ৪ ভালভ, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৯,৫০০ আরপিএম-এ ১৮.২ হর্সপাওয়ার শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ১৫.২ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। উচ্চগতির জন্য মোটর সাইকেলটিতে ৬-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

বাইকটি প্রতি লিটারে ৩৫-৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা।

Related News

Honda Launches New Shine 100 MotorcycleBangladesh Honda Private Limited (BHL) announces the launch of its newly enhanced Honda Shine 100 commuter motorcycle, designed to deliver greater personalization and comfort for Bangladesh’s everyday riders. With sleek new graphics and a five-step adjustable rear suspension, the updated Shine 100 raises the bar for practicality and style in the 100cc segment. Mr. Susumu Morisawa, Managing Director & CEO said, “Honda's....English
Pran RFL is the new distributor of TVS Motorcycles in BangladeshTVS Motor Company's distribution agreement with TVS Automobile Bangladesh Limited expired on September 30, 2025 and was not renewed. The new distribution agreement started with Pran RFL Company from October 1, 2025. Recently, Pran RFL held discussions with several old dealers of TVS Bangladesh across the country. As a result, the involvement of Pran RFL and TVS has been known. In theBangla....English
Honda Launches New Livo CBS with New Sporty GraphicsBangladesh Honda Private Limited (BHL), today launched New Honda Livo CBS, now upgraded with dynamic New Sporty Graphics that reflects a bold and modern riding spirit. Honda R&D developed new Honda Livo considering Bangladeshi customers need. The new Livo combines advanced technology, striking design, and Honda's renowned reliability to deliver a premium commuter motorcycle experience. Honda Livo motorcycle was introduced in Bangladesh....English
CFMoto launched 300NK and 125NK bikes in BangladeshCFMOTO, a globally renowned motorcycle brand, has officially launched its flagship sports bikes in the Bangladeshi market with a spectacular launch event held in Dhaka.  The event, titled “POWER. PRECISION. PRIDE” marked a revolutionary milestone for the country’s motorcycle industry as CFMOTO introduced its flagship models: NK 125 CC and NK 300 CC. The CFMOTO 300 CC is engineered for speed enthusiasts....English
Yamaha Launches FZ 25 Motorcycle in BangladeshYamaha, the renowned Japanese motorcycle brand, has introduced the much-anticipated FZ 25 in Bangladesh, marking its entry into the higher-cc motorcycle segment in the country. ACI Motors, Yamaha's technical collaboration partner in Bangladesh since 2016, unveiled the new model at a grand event held on 11 April at the International Convention City Bashundhara (ICCB), Dhaka. The FZ series has long been aBangla....English