SEARCH

উচ্চ সিসির মোটরসাইকেলে ইয়ামাহার নতুন আকর্ষণ এফ জেড ২৫


উচ্চ সিসির মোটরসাইকেলে ইয়ামাহার নতুন আকর্ষণ এফ জেড ২৫
জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা উচ্চপ্রযুক্তিসম্পন্ন মোটরসাইকেলের জন্য। বিশেষ করে প্রিমিয়াম শ্রেণিতে ক্রেতাদের কাছে ইয়ামাহার চাহিদা সবসময়ই বেশি। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। ক্রমেই বাড়ছে এই ব্র্যান্ডের চাহিদা।

বাংলাদেশে ২০১৬ সালে এসিআই মোটরসের সঙ্গে যাত্রা শুরুর পর থেকে জনপ্রিয় এই মোটরসাইকেল ব্র্যান্ডটির বিক্রি আরো বাড়তে থাকে। এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। ইয়ামাহার বিভিন্ন মডেলের বাইকগুলোর মধ্যে এফ জেড সিরিজের মডেলগুলো খুবই জনপ্রিয়। এখন পর্যন্ত এই সিরিজের ৪টিরও বেশি মডেল বাজারে এসেছে, যার সবই ক্রেতা চাহিদার শীর্ষে অবস্থান করছে।

এতদিন ইয়ামাহা বাংলাদেশে শুধু ১৫৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করত। কিন্তু বাংলাদেশে উচ্চ সিসির বাইক অনুমোদনের পর থেকে ইয়ামাহা বাংলাদেশে গ্রাহকদের চাহিদা মতো একটি মডেল বাজারে আনতে কাজ শুরু করে। অনেক দিন থেকেই গ্রাহকরা এফ জেড সিরিজের মধ্যে একটি উচ্চ সিসির বাইকের জন্য অপেক্ষা করছিল। তারই অংশ হিসেবে শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) এসিআই মোটরস এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতীক্ষিত ইয়ামাহা এফ জেড ২৫ বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয়।

২৪৯ সিসির উচ্চক্ষমতাসম্পন্ন এই মোটরসাইকেলটিতে রয়েছে অয়েল কুলড বিএসসিক্স ইঞ্জিন, ৫-স্পিড গিয়ার, ৭-স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন, শার্প ও কমপ্যাক্ট বিআই-ফাংশনাল প্রজেকশন এলইডি হেডল্যাম্প, এলইডি টেল লাম্প, ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। সব মিলিয়ে বলা যায় মোটরসাইকেল মডেলটি গ্রাহকদের জন্য বাইকিংয়ে ভিন্নমাত্রা যোগ করবে। ৩টি আকর্ষণীয় রঙে মডেলটি পাওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি-বুকিংয়ের মাধ্যমে বাইকটি কিনতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বিশেষ আকর্ষণ ছিল- পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আয়মা বেগের গান, যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করে।

এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো এই জনপ্রিয় শিল্পীর গান সরাসরি উপভোগ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইতারু ওটানি, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারি, উপব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস, সহ ইয়ামাহা এবং এসিআই মোটরসের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইয়ামাহা এফ জেড ২৫ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩৫,০০০ টাকা।
Add as a preferred source on Google

Related News

Honda launches New Dio Scooter in BangladeshBangladesh Honda Private Limited has launched the new Honda Dio, a 110cc automatic scooter designed for convenient, comfortable and stylish urban commuting, under the tagline “Smart vibe, Easy ride.”  The new Honda Dio features a 109.51cc PGM-FI engine producing 10.82 PS of power at 8,000 rpm and 9.03 Nm of torque at 5,500 rpm. It comes with an automatic clutch, allowing riders....English
Hero launches XPulse 200 adventure bikes in BangladeshHero MotoCorp has entered Bangladesh's growing adventure motorcycle market with the launch of the XPulse 200 4V and XPulse 200 4V Pro. The bikes were unveiled at an event in Dhaka as the Indian manufacturer seeks to tap growing local demand for lifestyle and adventure-focused bikes. Both models are powered by a 199.6cc, four-valve, single-cylinder engine that produces 18.9 BHP and 17.35....English
Honda Launches New Shine 100 DX in BangladeshBangladesh Honda Private Limited (BHL) announces the launch of its newly enhanced Honda Shine 100 DX commuter motorcycle, designed to deliver greater personalization and comfort for Bangladesh’s everyday riders. With sleek new graphics, five-step adjustable rear suspension and a Full Digital Meter, the updated Honda Shine 100 DX raises the bar for practicality and style in the 100cc segment. Mr. Susumu Morisawa,....English
Honda Launches New SP125 Bike with Refined StyleBangladesh Honda Private Limited (BHL) introduced its newly enhanced Honda SP125 motorcycle with premium style, advance technology and comfort. Equipped with advance convenience and safety features to meet and exceed the demand of customers of Bangladesh. Mr. Susumu Morisawa, Managing Director & CEO, stated, “Honda’s global vision is to enhance people’s lives by expanding their potential through affordable, high-quality mobility solutions. To....English
Honda Launches New Shine 100 MotorcycleBangladesh Honda Private Limited (BHL) announces the launch of its newly enhanced Honda Shine 100 commuter motorcycle, designed to deliver greater personalization and comfort for Bangladesh’s everyday riders. With sleek new graphics and a five-step adjustable rear suspension, the updated Shine 100 raises the bar for practicality and style in the 100cc segment. Mr. Susumu Morisawa, Managing Director & CEO said, “Honda's....English