SEARCH

মোটরসাইকেলের ড্রাম টাইপ ব্রেকের সমন্বয় পদ্ধতি


মোটরসাইকেলের ড্রাম টাইপ ব্রেকের সমন্বয় পদ্ধতি

আপনার যান্ত্রিক বাহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেক। চলার পথে এটিই আপনার জীবন রক্ষায় বড় ভূমিকা রাখে। তাই ব্রেকের যত্ন নেওয়া নিয়মিত কাজের একটি। এখানে মোটরসাইকেলের ব্রেকের দেখভালে দেওয়া হলো বিশেষজ্ঞের টিপস।

ড্রাম টাইপ সামনের ব্রেকের সমন্বয়ঃ

১) সামনের ব্রেক লিভারে চাপ প্রয়োগ করে দেখুন, ঠিক কোন অবস্থায় আপনার মোটরসাইকেলে ব্রেক কার্যকর হতে শুরু করে। ছেড়ে দেওয়া অবস্থা এবং যে অবস্থায় ব্রেক কার্যকর হয়, তার মাঝে ১০-২০ মিলিমিটার দূরত্ব থাকা উচিত।

২) ব্রেকের এই সমন্বয়টা অ্যাডজাস্টমেন্ট নাট ব্যবহার করে ঠিকঠাক করে নিন। সামনের ব্রেক আর্মেই এই নাটের অবস্থান।

৩) ব্রেক ধরে তা ছেড়ে দেওয়ার পর মোটরসাইকেল কোনো বাধা ছাড়াই চলমান থাকে কিনা তা পরীক্ষা করে দেখুন। মনে রাখবেন, যদি এই পদ্ধতিতে সঠিকভাবে ব্রেকের সমন্বয় করতে না পারেন তবে কাছের কোনো ওয়ার্কশপে নিয়ে ঠিক করুন।

ড্রাম টাই পেছনের ব্রেকের সমন্বয়ঃ

১) বাইকটিকে মেইন স্ট্যান্ডে রাখুন।

২) পায়ের ব্রেক পেডেলে চাপ দিয়ে দেখুন ঠিক কতটুকু নামার পর ব্রেক কার্যকর হচ্ছে। চাপমুক্ত অবস্থান এবং ব্রেক কর্যকর হওয়ার অবস্থানের মধ্যে ২০-৩০ মিলিমিটার দূরত্ব থাকা দরকার।

৩) যদি এমনটা না থাকে তবে পেছনের ব্রেকের অ্যাডজাস্টমেন্ট নাট ঘুরিয়ে তা ঠিক করতে হবে। এই নাটের দেখা মিলবে পেছনের ব্রেক আর্ম পিনে।

৪) ঠিকঠাক করার পর একইভাবে দেখে নিন, ব্রেক ছাড়ার পর মোটরসাইকেল বাধাহীনভাবে চলমান থাকে কিনা।

সঠিকভাবে সমন্বয় না করতে পারলে অবশ্যই কোনো পেশাদার মেকানিককে দেখিয়ে নিতে হবে।

সূত্র: হিরো মোটরস

More Tips

প্রয়োজন , ব্যক্তিত্ব ও আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনার জন্য  কোন বাইক সেরা?আমরা যখনি একটি মোটরসাইকেল কেনার কথা চিন্তা করি তখনি সিদ্ধান্ত নিতে অনেক সমস্যায় পড়তে হয়।নানা রকম চিন্তা ভাবনা মাথায় আসে।যেমন, কোন বাইকটি আমার জন্য ভালো, কোন বাইকটি কিনলে লাভবান হওয়া যাবে, কোন বাইকের মেইনটেনেন্স কম হবে ইত্যাদি। একটি বাইক কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখলে আমাদের আর এতো চিন্তাভাবনা করতে....EnglishBangla
মোটরসাইকেল চালানোর সময় যেসব ভুলে শরীর ব্যথা হয়মোটরসাইকেল যারা নিয়মিত চালান অর্থাৎ বাইক রাইডাররা প্রতিনিয়তই একটি গুরুতর সমস্যায় ভোগেন। আর তা হলো শরীর ব্যথা। বিশেষ করে হাত, ঘাড়, পিঠ কিংবা কোমরে প্রচণ্ড ব্যথায় ভোগেন অনেকেই। কেউ বিষয়টিকে পাত্তা দেন না, আবার কেউ মুঠো মুঠো ব্যথার ওষুধ খেয়ে শরীরের ব্যথা দমিয়ে রাখেন। যা কিডনিতেও প্রভাব ফেলতে পারে।তবে জানেন....EnglishBangla
মোটরসাইকেলের তেল খরচ বাঁচাতে দরকারী টিপসজ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলের চালকদের তেল কিনতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে কিছু বিষয় মেনে চললে কম তেল খরচ করে মোটরসাইকেল চালানো যায়। ফলে খরচ কমবে।রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জেনুইন স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিসের পরিচালন প্রধান মো. সাইফুল ইসলাম জানান, অনেকেই জানেন না কীভাবে মোটরসাইকেলের জ্বালানি খরচ কমানো....EnglishBangla
মাইলেজ কি? মোটরসাইকেল মাইলেজ কমার কারণ ও বৃদ্ধির উপায়আপনি যখন কোন  মোটরসাইকেল কিনতে যাচ্ছেন তখন মোটরসাইকেলটির  মাইলেজ নিয়ে ভাবা জরুরি। কেননা খারাপ মাইলেজের একটি বাইক আপনার ঘরে রাক্ষস হয়ে আসতে পারে। মাইলেজের উপর ডিপেন্ড করেই বাইক কেনার ডিসিশন নেওয়া অনেক গুরুত্তপূর্ণ। একটি বাইকের মাইলেজ বেশী হলে বাইকটির রানিং খরচ অনেক কম হয়।আর এই মাইলেজ কম বা বেশি এর....EnglishBangla