SEARCH

মোটরসাইকেল চালানোর সময় যেসব ভুলে শরীর ব্যথা হয়


মোটরসাইকেল চালানোর সময় যেসব ভুলে শরীর ব্যথা হয়

মোটরসাইকেল যারা নিয়মিত চালান অর্থাৎ বাইক রাইডাররা প্রতিনিয়তই একটি গুরুতর সমস্যায় ভোগেন। আর তা হলো শরীর ব্যথা। বিশেষ করে হাত, ঘাড়, পিঠ কিংবা কোমরে প্রচণ্ড ব্যথায় ভোগেন অনেকেই। কেউ বিষয়টিকে পাত্তা দেন না, আবার কেউ মুঠো মুঠো ব্যথার ওষুধ খেয়ে শরীরের ব্যথা দমিয়ে রাখেন। যা কিডনিতেও প্রভাব ফেলতে পারে।

তবে জানেন কি, আপনার কিছু ভুল অভ্যাস ও অসচেতনতার কারণেও শারীরিক এমন ব্যথায় ভুগতে হয়। জেনে নিন কোন কোন ভুলে বাইক রাইডারদের শরীরে ব্যথা হয়-

* অনেকেই বাইক নির্ধারণে ভুল করেন। রাইডিংয়ের সময় শরীর ব্যথা হওয়ার অন্যতম প্রধান কারণ এটি। বাইক কেনার অনেকেই বিষয়টি খেয়াল করেন না। শুধু দেখততে আকর্ষণীয় হলেই যে বাইকটি আপনার জন্য ভালো হবে তা কিন্তু নয়। মনে রাখবেন, সবার শরীরের গঠন কিন্তু এক নয়।

আর এ কারণেই বাইকে বসে যদি আপনি স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে দীর্ঘদিন এমন অবস্থায় রাইডিং করলে শরীর ব্যথা ও পরে নানা শারীরিক সমস্যায় ভুগতে হবে। তাই বাইক কেনার আগে অবশ্যই সেটি আপনার জন্য উপযুক্ত কি না তা যাচাই করুন।

* সঠিক পজিশনে বাইকে না বসার অভ্যাস অনেকেরই আছে। যখন আপনার বাইকে বসার পজিশন ঠিক থাকবে না তখন শরীরের বিভিন্ন স্থানে এমনিতেও ব্যথা হবে।

আবার অনেকেই আছেন যারা অকারণে মেরুদণ্ড বাঁকা রেখে বাইক চালান। যা ব্যাক পেইনের সমস্যার কারণ। অনেকেই পা গিয়ার লিভারের ভেতর দিয়ে নিচের দিকে রাখেন। এটিও বাজে অভ্যাস।

এই অবস্থায় আপনি যদি দুর্ঘটনা ঘটলে আপনার পায়ের ক্ষতি সবার আগে হবে। এছাড়া শরীর ব্যথাও হবে। সব সময় পা দিয়ে ফুয়েল ট্যাংক শক্ত করে চেপে ধরে বাইক রাইড করুন। এতে আপনার হাটুতে ব্যথাও হবে না আর বাইকে নিয়ন্ত্রণ ও ভালো পাবেন।

* বাইক চালানোর সময় ডান হাত সবচেয়ে বেশি অ্যাকটিভ থাকে। সামনের ব্রেক ধরা, থ্রটল ঘোরানো এই কাজগুলো ডান হাত দিয়েই করতে হয়। তাই দেখা যায় অনেকের ডান হাতের কবজি ও হাতের তালু অনেক সময় ব্যথা করে। এর থেকে বাঁচতে নরম গ্রিপ ও থ্রটল হোল্ডার ব্যবহার করে দেখতে পারেন। এতে সমাধান মিলবে।

* একেক জনের শারীরিক গঠন একেক রকম। তাই সবার দিক ঠিক রেখে ভিন্ন উপায়ে কখনো বাইক বানানো সম্ভব না। তবে অধিকাংশ বাইকেই অ্যাডজাস্টমেন্ট এর সুযোগ থাকে।

তাই আপনি যখন বাইক কিনবেন তারপর হ্যান্ডলবার, সিট হাইট অ্যাডজাস্টমেন্ট নিজের মতো করে ঠিক করে নিন। তাহলে কোমরে বা জয়েন্টে ব্যথার সমস্যার সমাধান হবে।

* মোটরসাইকেল চালানোর সময় কখনো শরীরের কোনো স্থানে চাপ প্রয়োগ করবেন না। কিছু বাজে অভ্যাস, রাইডিং ধরন পরিবর্তন ও সঠিক বাইক নির্বাচনের মাধ্যমে আপনি রাইডিংসংক্রান্ত যাবতীয় শরীরে ব্যথামুক্ত থাকতে পারবেন।

More Tips

প্রয়োজন , ব্যক্তিত্ব ও আর্থিক সামর্থ্য অনুযায়ী আপনার জন্য  কোন বাইক সেরা?আমরা যখনি একটি মোটরসাইকেল কেনার কথা চিন্তা করি তখনি সিদ্ধান্ত নিতে অনেক সমস্যায় পড়তে হয়।নানা রকম চিন্তা ভাবনা মাথায় আসে।যেমন, কোন বাইকটি আমার জন্য ভালো, কোন বাইকটি কিনলে লাভবান হওয়া যাবে, কোন বাইকের মেইনটেনেন্স কম হবে ইত্যাদি। একটি বাইক কেনার ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখলে আমাদের আর এতো চিন্তাভাবনা করতে....EnglishBangla
মোটরসাইকেলের ড্রাম টাইপ ব্রেকের সমন্বয় পদ্ধতিআপনার যান্ত্রিক বাহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেক। চলার পথে এটিই আপনার জীবন রক্ষায় বড় ভূমিকা রাখে। তাই ব্রেকের যত্ন নেওয়া নিয়মিত কাজের একটি। এখানে মোটরসাইকেলের ব্রেকের দেখভালে দেওয়া হলো বিশেষজ্ঞের টিপস। ড্রাম টাইপ সামনের ব্রেকের সমন্বয়ঃ১) সামনের ব্রেক লিভারে চাপ প্রয়োগ করে দেখুন, ঠিক কোন অবস্থায় আপনার মোটরসাইকেলে ব্রেক কার্যকর....EnglishBangla
মোটরসাইকেলের তেল খরচ বাঁচাতে দরকারী টিপসজ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মোটরসাইকেলের চালকদের তেল কিনতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে কিছু বিষয় মেনে চললে কম তেল খরচ করে মোটরসাইকেল চালানো যায়। ফলে খরচ কমবে।রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জেনুইন স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিসের পরিচালন প্রধান মো. সাইফুল ইসলাম জানান, অনেকেই জানেন না কীভাবে মোটরসাইকেলের জ্বালানি খরচ কমানো....EnglishBangla
মাইলেজ কি? মোটরসাইকেল মাইলেজ কমার কারণ ও বৃদ্ধির উপায়আপনি যখন কোন  মোটরসাইকেল কিনতে যাচ্ছেন তখন মোটরসাইকেলটির  মাইলেজ নিয়ে ভাবা জরুরি। কেননা খারাপ মাইলেজের একটি বাইক আপনার ঘরে রাক্ষস হয়ে আসতে পারে। মাইলেজের উপর ডিপেন্ড করেই বাইক কেনার ডিসিশন নেওয়া অনেক গুরুত্তপূর্ণ। একটি বাইকের মাইলেজ বেশী হলে বাইকটির রানিং খরচ অনেক কম হয়।আর এই মাইলেজ কম বা বেশি এর....EnglishBangla