SEARCH

দেশের বাজারে এক লাখ টাকার মধ্যে মোটরসাইকেল


দেশের বাজারে এক লাখ টাকার মধ্যে মোটরসাইকেল
জীবনযাত্রার ব্যয় বাড়ছে প্রতিদিন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাতায়াত খরচও। সেই সঙ্গে রয়েছে যানজট। আর তাই যাতায়াত খরচে লাগাম টানার পাশাপাশি সময় বাঁচাতে অনেকেই মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন। সাধ ও সাধ্যের সমন্বয় করতে তাদের প্রয়োজন কম দামে ভালো মানের নতুন মোটরসাইকেল।

ইয়ামাহা, হোন্ডা, সুজুকি, বাজাজ, হিরো, টিভিএসসহ বেশ কয়েকটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশে মোটরসাইকেল সংযোজন করছে। জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ খরচ কম হওয়ায় অধিকাংশ ক্রেতার কাছেই ১০০ সিসির মোটরসাইকেল জনপ্রিয়তা পেয়েছে। এসব মোটরসাইকেল নগদ টাকার পাশাপাশি ব্যাংকঋণ নিয়েও কেনা যায়। এক লাখ টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের নতুন চারটি মোটরসাইকেলের খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

বাজাজ প্লাটিনা ১০০ ইএস
১০০ সিসির ‘বাজাজ প্লাটিনা ১০০ ইএস’ মডেলের মোটরসাইকেলটিকে মাইলেজের রাজা বলা হয়। ১১.৫ লিটার জ্বালানি ধারণক্ষমতার মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে এক সিলিন্ডারের ৪ স্ট্রোক বিশিষ্ট ডিটিএস-আই ইঞ্জিন। ফলে প্রতি লিটার জ্বালানি খরচ করে ৬৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে মোটরসাইকেলটি। এলইডি ডে লাইট রানিং ল্যাম্প (ডিআরএল) ও চওড়া আসনের মোটরসাইকেলটির সামনে এবং পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। ১০০ সিসি ইঞ্জিন এবং ৭.৯ অশ্বশক্তি সুবিধার মোটরসাইকেলটি ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার পথ চলতে পারে। মোটরসাইকেলটিতে অ্যানালগ স্পিডোমিটার ব্যবহার করা হলেও জ্বালানির পরিমাণ জানাতে রয়েছে ডিজিটাল মিটার। কিনতে গুনতে হবে ৯৯ হাজার টাকা।

TVS Metro ELS
টিভিএস মেট্রো
‘টিভিএস মেট্রো ১০০ সিসি’ মডেলের মোটরসাইকেলটিতে ‘ইকোনোমিটার’ ব্যবহার করায় থ্রটল সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে কম জ্বালানি খরচ করে। ফলে প্রতি লিটারে মোটরসাইকেলটি সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম মোটরসাইকেলটিতে সেলফ স্টার্টার সুবিধা থাকায় যেকোনো গিয়ারে চালু করা যায়। ৪ গতির গিয়ারবক্স সুবিধার ১০৮ কেজি ওজনের মোটরসাইকেলটির অশ্বশক্তি ৫.৫ এইচপি। দাম ৯৭ হাজার ৯৯৯ টাকা।

Suzuki Hayate EP
সুজুকি হায়াতে ইপি
দেশের বাজারে ১১৩ সিসি ক্ষমতার সর্বনিম্ন দামের মোটরসাইকেল হলো ‘সুজুকি হায়াতে ইপি’। ইএস, বিএস-ফোর ইঞ্জিন এবং ওজনে হালকা হওয়ায় মোটরসাইকেলটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। কার্বোরেটর ইঞ্জিন সুবিধার জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেলটি সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে পথে চলতে পারে। ৮.৫৮ এইচপি সুবিধার মোটরসাইকেলটির দাম ৯৯ হাজার ৯৫০ টাকা।

Hero HF Deluxe
হিরো এইচ এফ ডিলাক্স
ইলেকট্রনিক স্টার্ট (ইএস) সুবিধার হিরোএইচএফডিলাক্স মডেলের মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে জ্বালানি সাশ্রয়ী ‘এক্সসেন্স’ প্রযুক্তি। ফলে প্রতি লিটারে সর্বোচ্চ ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে মোটরসাইকেলটি। চার গিয়ার সুবিধার ১১২ কেজি ওজন মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার। টিউবলেস টায়ার সুবিধার মোটরসাইকেলটির দাম ৯৭ হাজার ৯৯০ টাকা। তবে রঙের ভিন্নতার কারণে দুই হাজার টাকা বেশি গুনতে হবে। কিস্তিতে কেনার পাশাপাশি পাঁচ বছর বা ৭০ হাজার কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবাও মিলবে।

কেনার আগে যা জানতে হবেঃ
মোটরসাইকেল কেনার পর রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন সনদ, নম্বর প্লেট, ইন্সপেকশন ফি ও রোড ট্যাক্সের জন্য খরচ হয়। তাই মোটরসাইকেল কেনার আগে এ বিষয়ে ভালো ধারণা রাখতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্যমতে, ১০০ সিসি পর্যন্ত এবং ৯০ কেজির কম ওজনের মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফি ১২ হাজার ৩৯০ টাকা। ১০১ সিসি এবং ৯০ কেজির নিচে হলে ১৩ হাজার ৭৯০ টাকা এবং ৯০ কেজির বেশি হলে রেজিস্ট্রেশন ফি ১৮ হাজার ৭৯০ টাকা। ১৫ শতাংশ ভ্যাটও দিতে হবে।
Add as a preferred source on Google

Related News

Honda Launches New Shine 100 DX in BangladeshBangladesh Honda Private Limited (BHL) announces the launch of its newly enhanced Honda Shine 100 DX commuter motorcycle, designed to deliver greater personalization and comfort for Bangladesh’s everyday riders. With sleek new graphics, five-step adjustable rear suspension and a Full Digital Meter, the updated Honda Shine 100 DX raises the bar for practicality and style in the 100cc segment. Mr. Susumu Morisawa,....English
Honda Launches New SP125 Bike with Refined StyleBangladesh Honda Private Limited (BHL) introduced its newly enhanced Honda SP125 motorcycle with premium style, advance technology and comfort. Equipped with advance convenience and safety features to meet and exceed the demand of customers of Bangladesh. Mr. Susumu Morisawa, Managing Director & CEO, stated, “Honda’s global vision is to enhance people’s lives by expanding their potential through affordable, high-quality mobility solutions. To....English
Honda Launches New Shine 100 MotorcycleBangladesh Honda Private Limited (BHL) announces the launch of its newly enhanced Honda Shine 100 commuter motorcycle, designed to deliver greater personalization and comfort for Bangladesh’s everyday riders. With sleek new graphics and a five-step adjustable rear suspension, the updated Shine 100 raises the bar for practicality and style in the 100cc segment. Mr. Susumu Morisawa, Managing Director & CEO said, “Honda's....English
Pran RFL is the new distributor of TVS Motorcycles in BangladeshTVS Motor Company's distribution agreement with TVS Automobile Bangladesh Limited expired on September 30, 2025 and was not renewed. The new distribution agreement started with Pran RFL Company from October 1, 2025. Recently, Pran RFL held discussions with several old dealers of TVS Bangladesh across the country. As a result, the involvement of Pran RFL and TVS has been known. In theBangla....English
Honda Launches New Livo CBS with New Sporty GraphicsBangladesh Honda Private Limited (BHL), today launched New Honda Livo CBS, now upgraded with dynamic New Sporty Graphics that reflects a bold and modern riding spirit. Honda R&D developed new Honda Livo considering Bangladeshi customers need. The new Livo combines advanced technology, striking design, and Honda's renowned reliability to deliver a premium commuter motorcycle experience. Honda Livo motorcycle was introduced in Bangladesh....English